বিশ্বকাপ থেকে বিদায়: সরকারের হস্তক্ষেপ চাইলেন লঙ্কান অধিনায়ক দাসুন শনাকা
February 26, 20265:34 pm

নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল শ্রীলঙ্কা। ১৬৯ রান তাড়া করতে নেমে লঙ্কানদের ইনিংস মাত্র ১০৭ রানে গুটিয়ে যায়। এই লজ্জাজনক হারের পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক দাসুন শনাকা।
শনাকা এই ব্যর্থতার জন্য মাঠের লড়াইয়ের পাশাপাশি বাইরের নেতিবাচক পরিবেশকে দায়ী করেছেন। তাঁর মতে, ক্রমাগত সমালোচনা দলের মনোবলে বিরূপ প্রভাব ফেলছে। ক্রিকেটকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই নেতিবাচক প্রচার বন্ধ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
লঙ্কান অধিনায়ক সরাসরি সরকারের হস্তক্ষেপ দাবি করে বলেন, ক্রিকেটকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। খেলোয়াড়রা চলে গেলেও ক্রিকেটকে টিকিয়ে রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।