ভোটার তালিকা সংশোধনে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ২০০ বিচারক চাইল কলকাতা হাইকোর্ট

ভোটার তালিকা সংশোধনে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ২০০ বিচারক চাইল কলকাতা হাইকোর্ট

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার জন্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ১০০ জন করে মোট ২০০ জন বিচারক চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের পূর্ব নির্দেশ মেনেই বৃহস্পতিবার পার্শ্ববর্তী এই দুই রাজ্যের আদালতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মূলত এসআইআর-এর কাজে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সমন্বয়হীনতায় শীর্ষ আদালত অসন্তোষ প্রকাশ করার পরই এই পদক্ষেপ। ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি ও বিচারবিভাগীয় জটিলতা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কলকাতা হাইকোর্ট এই বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করবে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে প্রতিবেশী রাজ্য থেকে বিচারক আনা যেতে পারে। সেই সুপারিশ কার্যকর করতেই হাইকোর্ট এই উদ্যোগ নিয়েছে, যা রাজ্যের সংশোধন প্রক্রিয়াকে আরও গতিশীল ও ত্রুটিমুক্ত করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *