মাদক পাচার মামলায় এবার হুমায়ুন কবীরের জামাইকে তলব লালগোলা থানার

মাদক পাচার মামলায় এবার হুমায়ুন কবীরের জামাইকে তলব লালগোলা থানার

মাদক পাচার মামলায় সরাসরি আর্থিক লেনদেনের যোগসূত্র মেলায় এবার হুমায়ুন কবীরের জামাই রাইয়ান আলিকে তলব করল লালগোলা থানা। পুলিশ সূত্রে খবর, গত ৯ ফেব্রুয়ারি রুজু হওয়া একটি হেরোইন পাচার মামলার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ। আগামী ২৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির হতে বলা হয়েছে।

তদন্তকারীদের দাবি, ধৃত মাদক কারবারিদের সঙ্গে রাইয়ানের আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। উল্লেখ্য, গত বছর অন্য একটি মাদক মামলায় হুমায়ুন কবীরের মেয়ে, জামাই ও তাঁর বাবার ১৫টিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছিল প্রশাসন। এবার নতুন করে একটি এনডিপিএস মামলায় রাইয়ানের নাম জড়ানোয় চাপ বাড়ছে তাঁর শ্বশুরবাড়ির ওপর।

ভোটের আবহে যখন রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে, তখন এই তলব বিশেষ তাৎপর্যপূর্ণ। জেলা পুলিশের সাফ বার্তা, মাদক কারবারে জড়িত কাউকেই রেয়াত করা হবে না। রাজনৈতিক উত্তাপের মধ্যেই এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *