বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই বিতাড়িত হবে অনুপ্রবেশকারীরা: অমিত শাহ

বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই বিতাড়িত হবে অনুপ্রবেশকারীরা: অমিত শাহ

আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়লে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের আরারিয়া জেলায় সশস্ত্র সীমা বলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। সীমাঞ্চল এলাকায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হবে জানিয়ে তিনি দাবি করেন, জনগণ ইতিপূর্বেও বিজেপির এই অনড় অবস্থানের পক্ষে রায় দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামের মতো রাজ্যগুলোতে অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, অবৈধভাবে আসা ব্যক্তিরা সাধারণ মানুষের রেশন ও নাগরিক সুবিধা ভোগ করছে, যা স্থানীয় জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে। মোদী সরকার এই ভারসাম্য বজায় রাখতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ভাষণ দেওয়ার শুরুতে অমিত শাহ হিন্দুত্ববাদী আইকন বিনায়ক দামোদর সাভারকরের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৮৫৭ সালের বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সাভারকরের লেখনীর বিশেষ অবদান রয়েছে। অনুপ্রবেশমুক্ত ভারত গড়াই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি তাঁর বক্তব্যে পুনর্ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *