ভোটের আগেই রণক্ষেত্র উত্তর ২৪ পরগণা? রেকর্ড বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন

নির্বাচন ঘোষণার আগেই বাংলায় কড়া নিরাপত্তার চাদর বিছিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যের জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগণায়। স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, উত্তর ২৪ পরগণায় একাই থাকবে ৩০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। এর পরেই রয়েছে মুর্শিদাবাদ, যেখানে মোতায়েন করা হচ্ছে ১৬ কো ম্পা নি। কলকাতা ও নদীয়ায় ১২ কো ম্পা নি করে বাহিনী নামানো হচ্ছে। দক্ষিণ ২৪ পরগণা ও হাওড়ার ক্ষেত্রেও বিশেষ নজরদারি রাখা হয়েছে, সেখানে থাকছে ১৫ কো ম্পা নি করে আধাসেনা।
বাকি জেলাগুলোর ক্ষেত্রেও তালিকা স্পষ্ট করে দিয়েছে কমিশন। পূর্ব মেদিনীপুরে ১৪ কো ম্পা নি, উত্তর দিনাজপুরে ১১ এবং দক্ষিণ দিনাজপুরে ১০ কো ম্পা নি বাহিনী থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি ও কোচবিহারের জন্য বরাদ্দ হয়েছে ৯ কো ম্পা নি করে। এছাড়া পূর্ব বর্ধমানে ৮, পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়িতে ৭ কো ম্পা নি এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ারে ৫ কো ম্পা নি করে বাহিনী মোতায়েন করা হচ্ছে। সবথেকে কম বাহিনী থাকছে কালিম্পঙে, মাত্র ৩ কো ম্পা নি।
কমিশনের এই মেগা প্ল্যান অনুযায়ী জেলায় জেলায় টহলদারি শুরু হবে খুব দ্রুত। মূলত সীমান্ত এলাকা এবং পূর্বের হিংসার ইতিহাস রয়েছে এমন জেলাগুলোকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।