রাজ্যসভা নির্বাচন: ষষ্ঠ প্রার্থীর জল্পনার মাঝেই মনোনয়ন প্রস্তুতি শুরু তৃণমূল ও বিজেপির

রাজ্যসভা নির্বাচন: ষষ্ঠ প্রার্থীর জল্পনার মাঝেই মনোনয়ন প্রস্তুতি শুরু তৃণমূল ও বিজেপির

বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পরেই তৎপরতা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে। পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় পক্ষই তাদের প্রার্থীদের মনোনয়নপত্র তৈরির কাজ শুরু করেছে। নির্দিষ্ট সূচি মেনে বৃহস্পতিবার থেকে বিধায়করা প্রস্তাবক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন। আগামী সোমবার পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে।

তৃণমূলের পক্ষে মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যসহ একাধিক বিধায়ক ইতিমধ্য়েই স্বাক্ষর করেছেন। অন্যদিকে, বিজেপির পরিষদীয় দলেও মধুসূদন বাগ, সুকুমার দে-র মতো বিধায়করা মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। তবে দুই শিবিরই ষষ্ঠ প্রার্থী বা কোনো ‘ডামি’ প্রার্থী দেওয়ার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষ এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

রাজ্যসভা নির্বাচনে বর্তমানে চারজন তৃণমূল ও একজন বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। বিধানসভার সচিব তথা রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের কাছে এই মনোনয়ন জমা দেওয়া হবে। যদি এই পাঁচজন বাদে অতিরিক্ত কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবেই আগামী ১৬ মার্চ ভোটাভুটি হবে। আপাতত দলীয় রণনীতি গোপন রেখেই আইনি প্রস্তুতি সারছে দুই প্রধান পক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *