অন্তঃসত্ত্বা স্ত্রীকে চমকে দিতে আকাশ থেকে পুষ্পবৃষ্টি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে চমকে দিতে আকাশ থেকে পুষ্পবৃষ্টি

নিউজ ডেস্ক

আকাশ থেকে ঝরঝরিয়ে ঝরে পড়ছে রাশি রাশি ফুলের পাপড়ি। কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে এক ব্যবসায়ী স্বামী তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ‘সারপ্রাইজ’ দিতে এভাবেই হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির আয়োজন করলেন। ম্যাঙ্গালুরুর আদ্যার গার্ডেনে আয়োজিত এই সাধের অনুষ্ঠানে ব্যবসায়ী প্রকাশের এমন রাজকীয় কাণ্ড দেখে আমন্ত্রিতরা তো বটেই, তাজ্জব বনে গেছেন খোদ শহরের বাসিন্দারাও। সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের চোখেমুখে এখন বিস্ময় আর আনন্দের ছোঁয়া।

সন্তানের আগমনকে কেন্দ্র করে এমন অভিনব উদযাপন অবশ্য এই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরেই এক বাবার নাচের ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে সদ্যোজাত কন্যাকে প্রথমবার দেখে খুশিতে আত্মহারা হয়ে হাসপাতালের বারান্দাতেই নেচে উঠেছিলেন অক্ষয় খন্না নামের এক ব্যক্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *