উইকিপিডিয়ায় ‘বিবাহিত’ বিজয়-রশ্মিকা, ভাইরাল স্ক্রিনশট ঘিরে তুঙ্গে জল্পনা

উইকিপিডিয়ায় ‘বিবাহিত’ বিজয়-রশ্মিকা, ভাইরাল স্ক্রিনশট ঘিরে তুঙ্গে জল্পনা

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে দক্ষিণি তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার চার হাত এক হয়েছে। ঐতিহ্যবাহী তেলুগু রীতিতে এই রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় নতুন শোরগোল শুরু হয়েছে। অনুরাগীরা এখন এই তারকা জুটির প্রথম দাপ্তরিক ছবির অপেক্ষায় প্রহর গুনছেন।

বিয়ের রেশ ধরেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে বিজয় ও রশ্মিকার উইকিপিডিয়া প্রোফাইলের কিছু স্ক্রিনশট। সেখানে দু’জনের বৈবাহিকStatus-এ একে অপরের নাম ‘spouse’ হিসেবে যুক্ত হয়েছে এবং বিয়ের সাল ২০২৬ উল্লেখ করা হয়েছে। নেটিজেনদের একাংশ একে সম্পর্কের ‘অফিশিয়াল কনফার্মেশন’ হিসেবে দেখছেন।

উইকিপিডিয়া উন্মুক্ত প্ল্যাটফর্ম হওয়ায় তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও, ভক্তদের উন্মাদনায় খামতি নেই। উদয়পুরের বিয়ের মণ্ডপ থেকে শুরু করে ডিজিটাল প্রোফাইল আপডেট—সব মিলিয়ে ‘বিরোশ’-এর বিয়ে এখন নেটদুনিয়ায় ট্রেন্ডিং। ব্যক্তিগত পরিসর বজায় রাখলেও এই তারকা জুটির প্রতিটি পদক্ষেপই বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *