উইকিপিডিয়ায় ‘বিবাহিত’ বিজয়-রশ্মিকা, ভাইরাল স্ক্রিনশট ঘিরে তুঙ্গে জল্পনা

উইকিপিডিয়ায় ‘বিবাহিত’ বিজয়-রশ্মিকা, ভাইরাল স্ক্রিনশট ঘিরে তুঙ্গে জল্পনা

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তেলুগু রীতিতে গাঁটছড়া বেঁধেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের পর থেকেই এই তারকা জুটির প্রথম ছবি দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন অনুরাগীরা। এরই মাঝে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই দম্পতির উইকিপিডিয়া প্রোফাইল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা যাচ্ছে, উইকিপিডিয়ায় বিজয় ও রশ্মিকার বৈবাহিক স্ট্যাটাস বদলে ‘স্পাউস’ হিসেবে একে অপরের নাম যুক্ত হয়েছে। বিয়ের সাল হিসেবে ২০২৬ উল্লেখ থাকায় ভক্তদের একাংশ একে ‘অফিশিয়াল কনফার্মেশন’ হিসেবে দেখছেন। মুহূর্তের মধ্যেই এই তথ্য ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়ে।

তবে উইকিপিডিয়া একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হওয়ায় তথ্য পরিবর্তনের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েই যায়। তা সত্ত্বেও উদয়পুরের রাজকীয় আয়োজন এবং বিয়ের মণ্ডপের নানা মুহূর্ত নেটদুনিয়ায় ক্রমাগত ট্রেন্ড করছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ‘বিরোশ’-এর এই পরিণয় এখন ভার্চুয়াল জগতেও সমানভাবে আলোচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *