বালুরঘাট প্রধান ডাকঘরে বোম আতঙ্ক, আরডিএক্স বিস্ফোরণের হুমকিতে চাঞ্চল্য

বালুরঘাট প্রধান ডাকঘরে বোম আতঙ্ক, আরডিএক্স বিস্ফোরণের হুমকিতে চাঞ্চল্য

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট প্রধান ডাকঘরে আরডিএক্স মজুত ও ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটানোর হুমকিতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ বিভাগীয় সার্কেল অফিস থেকে মেইল মারফত এই সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে জানানো হয় যে, ডাকঘরের পাসপোর্ট কেন্দ্রে জঙ্গিরা বিস্ফোরক মজুত করেছে এবং বেলা ১২:৩০ থেকে ২:৩০-এর মধ্যে বড়সড় নাশকতার পরিকল্পনা রয়েছে।

সতর্কবার্তা পাওয়ার পরপরই ডাকঘর কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী, বোম্ব স্কোয়াড ও স্নিফার ডগ। নিরাপত্তার খাতিরে তৎক্ষণাৎ ডাকঘর চত্বর ও আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়। ভিড় সামলাতে পুলিশ মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।

বর্তমানে বোম্ব স্কোয়াডের সদস্যরা পাসপোর্ট কেন্দ্রসহ পুরো ভবনটিতে নিবিড় তল্লাশি চালাচ্ছেন। বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন বস্তুর খোঁজে চিরুনি তল্লাশি অব্যাহত রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং ডাকঘরের স্বাভাবিক কাজকর্ম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *