‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম পেজ হ্যাক: নেপথ্যে থাকা হ্যাকারের খোঁজে বিধাননগর সাইবার সেল

‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম পেজ হ্যাক: নেপথ্যে থাকা হ্যাকারের খোঁজে বিধাননগর সাইবার সেল

রাজ্যের প্রশাসনিক সংযোগের অন্যতম মাধ্যম ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যাকাররা অ্যাকাউন্টটি দখল করে দুটি স্টোরি আপলোড করার পাশাপাশি মোট ৪৭টি অনুমোদনহীন মেসেজ পাঠিয়েছে। রাত ২টো থেকে সকাল ৯টার মধ্যে দুই দফায় এই বিতর্কিত মেসেজগুলি পাঠানো হয়।

আশ্চর্যের বিষয় হলো, হ্যাক করা ওই প্রোফাইল থেকে স্বয়ং ‘এগিয়ে বাংলা’, ‘কলকাতা পুলিশ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ’-এর অফিশিয়াল হ্যান্ডেলেও মেসেজ পাঠানো হয়েছে। সাধারণত নির্দিষ্ট ল্যাপটপ, মোবাইল ও ডেস্কটপ ছাড়া এই অ্যাকাউন্ট লগ-ইন করা সম্ভব নয়। অন্য ডিভাইস থেকে মেসেজ আসতেই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিরাপত্তার খাতিরে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে ডিজিটাল প্রমাণ ও স্ক্রিনশট সংরক্ষণ করেছে পুলিশ। সাইবার বিশেষজ্ঞরা হ্যাকারের হদিশ পেতে তদন্ত শুরু করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *