বিলাসবহুল রিসর্টে বিয়ে, কত খরচ হল বিজয়-রশ্মিকার?

বিলাসবহুল রিসর্টে বিয়ে, কত খরচ হল বিজয়-রশ্মিকার?

মায়া নগরী মুম্বই থেকে রাজস্থানের মরুশহর, সর্বত্র এখন একটাই চর্চা— বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার রাজকীয় পরিণয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণি সিনেমার এই জনপ্রিয় তারকা জুটি। তবে তাঁদের বিয়ের জাঁকজমক নয়, বরং উদয়পুরের সেই বিলাসবহুল রিসর্টের আকাশছোঁয়া খরচ ঘিরেই এখন নেটপাড়ায় তুঙ্গে জল্পনা।

রাজস্থানের উদয়পুরের যে রাজপ্রাসাদসম রিসর্টে বিজয়-রশ্মিকা তাঁদের বিয়ের আসর বসিয়েছিলেন, সেখানে বিলাসিতার কোনো খামতি ছিল না। জানা গেছে, ওই রিসর্টে মোট ১১৭টি বিলাসবহুল ঘর রয়েছে। রাজকীয় আভিজাত্যে মোড়া এই ঘরের একেকটির এক রাতের ভাড়া শুনলে সাধারণ মানুষের পিলে চমকে যেতে পারে। সাধারণ ঘরগুলোর ভাড়া শুরু হচ্ছে ২০ হাজার টাকা থেকে, যা ৫০ হাজার টাকা পর্যন্ত পৌঁছায়।

তবে চমকের এখানেই শেষ নয়। নবদম্পতি এবং তাঁদের অতি ঘনিষ্ঠদের জন্য ছিল বিশেষ ভিলা ও সুইট। এই বিশেষ ভিলাগুলোতে এক রাত কাটানোর খরচ প্রায় ৭০ হাজার টাকা। শুধুমাত্র থাকার ব্যবস্থার জন্যই যদি কয়েক কোটি টাকা ব্যয় হয়ে থাকে, তবে গোটা অনুষ্ঠানের মোট খরচ কোন পর্যায়ে পৌঁছেছে তা সহজেই অনুমেয়। আপাতত প্রিয় তারকা জুটির বিয়ের অন্দরমহলের ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *