জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের বিশ্বরেকর্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের বিশ্বরেকর্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে ব্যাটিং বিপর্যয় সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। আমেদাবাদে গ্রুপ-এ-র এই গুরুত্বপূর্ণ ম্যাচে একসময় মাত্র ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল ক্যারিবিয়ানরা। সেখান থেকে দলের হাল ধরেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অষ্টম উইকেটে ৫৭ বলে ৮৯ রানের অবিস্মরণীয় পার্টনারশিপ গড়ে বিশ্বরেকর্ড গড়লেন এই দুই ব্যাটার।

বিস্ফোরক ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোমারিও শেফার্ড ৩৭ বলে ৫২ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন, যা ৩টি চার ও ৪টি ছক্কায় সাজানো ছিল। অন্যদিকে, ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে জেসন হোল্ডার ৩১ বলে মূল্যবান ৪৯ রান করেন। হোপ, হেটমায়ার বা পাওয়েলের মতো টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে দেন এই দুই লোয়ার অর্ডার ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি ও রাবাদা শুরুতে দাপট দেখালেও মার্কো জেনসেন ও কেশব মহারাজরা হোল্ডার-শেফার্ড জুটির ঝোড়ো ব্যাটিংয়ে বেশ রান খরচ করেন। এক সময় একশো রান পেরোনো আসাম্ভব মনে হলেও, এই জুটির অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা খাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের ইনিংস থামে ১৭৬ রানে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *