হাওড়ায় প্রোমোটার খুন: অধরা মূল অভিযুক্ত, রণক্ষেত্র গোলাবাড়ি থানা এলাকা

হাওড়ায় প্রোমোটার খুন: অধরা মূল অভিযুক্ত, রণক্ষেত্র গোলাবাড়ি থানা এলাকা

হাওড়ার গোলাবাড়িতে প্রোমোটার মহম্মদ শফিক খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অভিযুক্ত হারুন খান ও রফাকাত হোসেন ওরফে রোহিত এখনও পলাতক থাকায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে থানার দিকে এগোতে গেলে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয়। বিক্ষোভকারীদের দাবি, শাসকদলের সঙ্গে যোগসাজশ থাকাতেই অধরা অভিযুক্তরা।

পুলিশ সূত্রে খবর, ধৃত ও নিহতর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক রেকর্ড রয়েছে। মূল অভিযুক্ত হারুন মূলত আফগানিস্তানের নাগরিক এবং রোহিত আগ্নেয়াস্ত্র কারবারি হিসেবে পরিচিত। দুজনেই এর আগে জেল খেটেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উত্তর হাওড়ার পিলখানা এলাকার দুটি বিবাদমান দুষ্কৃতী গোষ্ঠীর পুরনো শত্রুতা ও এলাকা দখলের লড়াইয়ের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত শফিকের বিরুদ্ধেও অতীতে গুলি চালনা ও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। সম্প্রতি সে প্রোমোটিংয়ের পাশাপাশি একটি বিশেষ গ্যাংয়ের হয়ে কাজ করছিল। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সোর্স কাজে লাগিয়ে ফেরার অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *