স্বপ্নার নতুন দৌড় এবার রাজনীতির মাঠে আজই তৃণমূলে যোগ দিচ্ছেন সোনার মেয়ে
February 27, 202612:00 pm

খেলার মাঠ থেকে এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখছেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের এই কৃতি সন্তানকে নিজেদের শিবিরে টেনে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস।
আজ শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেবেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অ্যাথলিট হিসেবে দেশের মুখ উজ্জ্বল করার পর স্বপ্নার এই নতুন ইনিংস ঘিরে রাজনৈতিক মহলে প্রবল চর্চা শুরু হয়েছে।
তৃণমূল সূত্রের খবর, উত্তরবঙ্গে দলের সংগঠন মজবুত করতে এবং তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে স্বপ্নার মতো ব্যক্তিত্বকে সামনে আনা হচ্ছে। আজ বিকেলেই এই যোগদান পর্ব সম্পন্ন হওয়ার কথা রয়েছে।