ক্যানিংয়ে রাস্তার ধারে যুবকের গলাকাটা দেহ উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক

ক্যানিংয়ে রাস্তার ধারে যুবকের গলাকাটা দেহ উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার সাতমুখী সংলগ্ন বাবলাতলা-গাজীপাড়া রাস্তার মধ্যবর্তী এলাকা থেকে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। সাতসকালে রাস্তার ওপর ক্ষতবিক্ষত দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঘটনার নৃশংসতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ অনুযায়ী এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ বর্তমানে মৃত যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনার নেপথ্যে থাকা কারণ ও অপরাধীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

উল্লেখ্য, ঠিক তিন বছর আগে একই স্থান থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। একই জায়গায় পুনরায় খুনের ঘটনায় স্থানীয় জনমানসে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *