ভোটের আগেই সতর্ক কমিশন: ৮ মার্চ রাজ্যে আসছে আরও ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

ভোটের আগেই সতর্ক কমিশন: ৮ মার্চ রাজ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নিরাপত্তার চাদরে মুড়ছে রাজ্য। প্রথম দফার পর আগামী ৮ মার্চ দ্বিতীয় পর্যায়ে আরও ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী বাংলায় পা রাখছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১০ মার্চ এই বাহিনী আসার কথা থাকলেও, নিরাপত্তার স্বার্থে তা এগিয়ে আনা হয়েছে।

রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং স্পর্শকাতর এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা বজায় রাখতেই নির্বাচন কমিশনের এই তৎপরতা। রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ফেরানোই বাহিনীর মূল লক্ষ্য। ধাপে ধাপে বাহিনী মোতায়েন করে ভোটের পরিবেশ শান্ত রাখার চেষ্টা চলছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অতিরিক্ত বাহিনী আসায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। মূলত সিএএ (CAA) ইস্যু এবং আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই সময়ের আগে এই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর আবাসন ও যাতায়াতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *