অভিনত্রী সোহা আলি খানের ঘুমের রহস্য কি ফল? জানুন বিশেষজ্ঞদের মতামত

৪৭ বছর বয়সেও ত্বকের উজ্জ্বলতা ও সতেজতা ধরে রেখেছেন অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি প্রকাশ করেছেন এক বিশেষ ‘বেডটাইম রুটিন’। অভিনেত্রী জানান, বর্তমানে বিশেষজ্ঞের পরামর্শ মেনে রাতে ঘুমানোর আগে নির্দিষ্ট কিছু ফল খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করেছেন তিনি।
সোহার এই নতুন অভ্যাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তার দাবি, এই ফল খাওয়ার ফলে ঘুমের মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক প্রশান্তির জন্যও এই অভ্যাসটি বেশ কার্যকর বলে মনে করছেন অনেকে। যা তাঁর ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণত রাতে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ ফল খাওয়ার পরামর্শ দেন, যা পেশিকে শিথিল করে গভীর ঘুমে সাহায্য করে। তবে ব্যক্তিগত শারীরিক অবস্থা অনুযায়ী ডায়েটে এমন পরিবর্তন আনার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সোহার এই লাইফস্টাইল টিপসটি বর্তমানে সুস্থ থাকতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে অত্যন্ত অনুপ্রেরণামূলক হয়ে উঠেছে।