ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার

ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার

ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। তালিকার তথ্য যাচাই ও নির্বাচন কমিশনের নির্দেশিকা নিয়ে আপত্তি জানিয়ে ফের শীর্ষ আদালতে আবেদন জানায় রাজ্য। মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বলের দাবি, হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়েই নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে, যা বিভ্রান্তি তৈরি করছে।

তবে রাজ্যের এই যুক্তিতে সায় দেয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়েছেন, পূর্বের নির্দেশই কার্যকর থাকবে। প্রতিদিন একই বিষয়ে আদালতে আসাটা কাম্য নয়। বিচারকরা পরিস্থিতি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে সক্ষম।

সুপ্রিম কোর্টের এই কঠোর অবস্থানের ফলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় রাজ্যের নতুন কোনো আবেদন গৃহীত হলো না। আদালতের এই অনড় অবস্থান রাজ্য সরকারের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *