কলকাতায় জোরালো কম্পন: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে তীব্রতম ভূমিকম্পের তালিকায় শীর্ষে

কলকাতায় জোরালো কম্পন: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে তীব্রতম ভূমিকম্পের তালিকায় শীর্ষে

বাংলাদেশ সীমান্তে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ অনুভূত হওয়া এই কম্পন প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং সুন্দরবন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। আকস্মিক এই ভূমিকম্পে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে, অনেকেই নিরাপত্তার প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS)-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে হওয়া অন্তত ৪০টি ভূমিকম্পের মধ্যে কলকাতাতেই তীব্রতা ছিল সর্বাধিক। তালিকায় এর পরেই রয়েছে জাপান ও রাশিয়ার নাম, যেখানে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৫.২ ও ৫.০।

ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরার আশাশুনি উপজেলা, যা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থিত। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যদিও অঞ্চলজুড়ে আতঙ্ক কাটেনি, তবুও পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *