পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ: উভয় পক্ষের পাল্টা দাবি ও কূটনৈতিক দৌড়ঝাঁপ

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে। তালেবান মুখপাত্রের দাবি, তাদের হামলায় ৫০ পাকিস্তানি সেনা নিহত ও ১৯টি চৌকি ধ্বংস হয়েছে। বিপরীতে, পাকিস্তান দাবি করেছে যে তারা আফগানিস্তানের ২৭টি চৌকি গুঁড়িয়ে দিয়েছে এবং ১৩৩ তালেবান সেনাকে খতম করেছে।
পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান তুরস্ক, চিন ও সৌদি আরবের মতো ঘনিষ্ঠ মিত্রদের সাথে জরুরি আলোচনা শুরু করেছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী দাবি করেছেন, বাধ্য হয়েই তাদের এই সামরিক পদক্ষেপ নিতে হয়েছে। যদিও চিন সংঘাত প্রশমনে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারত আনুষ্ঠানিকভাবে নীরবতা বজায় রেখেছে। নয়া দিল্লি কোনো পক্ষ না নিলেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কাবুলে ভারতীয় দূতাবাস সচল রেখে বর্তমান সরকারের সাথে যোগাযোগ বজায় রেখেছে ভারত।