অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আধার কার্ডের প্রস্তাব সুপ্রিম কোর্টের

অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযুক্ত কনটেন্ট নিয়ন্ত্রণে আধার কার্ডের মাধ্যমে বয়স যাচাই ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায়, মোবাইল ফোনে অনিচ্ছাকৃতভাবে আসা আপত্তিকর কনটেন্ট সমাজ ও শিশুদের জন্য উদ্বেগের। প্রাথমিকভাবে এটি একটি প্রস্তাব হলেও, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এর পরীক্ষামূলক প্রয়োগের ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত।
পাশাপাশি, শারীরিক বা জিনগত প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের বিরুদ্ধে সরব হয়েছে আদালত। SMA Cure Foundation-এর একটি মামলায় বেঞ্চ মন্তব্য করে, এসসি-এসটি আইনের ধাঁচে প্রতিবন্ধীদের সুরক্ষায় আরও কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন।
বর্তমানে কনটেন্ট নির্মাতাদের ‘স্বনিয়ন্ত্রণ’ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বিচারকদের মতে, কার্যকর নিয়ন্ত্রণের জন্য সরকারি বা নির্মাতাদের প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ ও স্বশাসিত প্রতিষ্ঠানের প্রয়োজন।