রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়ার পথে জম্মু-কাশ্মীর, মুগ্ধ সৌরভ

রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়ার পথে জম্মু-কাশ্মীর, মুগ্ধ সৌরভ

ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ার দোরগোড়ায় জম্মু-কাশ্মীর। রঞ্জি ট্রফির ফাইনালে শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে বিশাল লিড নিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে উপত্যকার দলটি। কর্নাটকের ঘরের মাঠে ৫৮৪ রান করার পর প্রতিপক্ষকে ২৯৩ রানে গুটিয়ে দেয় তারা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪৭৭ রানে এগিয়ে থেকে শিরোপা জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে জম্মু-কাশ্মীর।

উপত্যকার এই অভাবনীয় উত্থানে মুগ্ধ বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশ এবং সেমিফাইনালে বাংলাকে হারানো এই দলটির লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে কর্নাটকের প্রথম সারির ব্যাটারদের সাজঘরে ফেরানো পেসার আকিব নবিকে নিয়ে উচ্ছ্বসিত মহারাজ। চলতি মরসুমে ১০ ম্যাচে ৬০ উইকেট নেওয়া আকিবের বোলিং নৈপুণ্য ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে।

সৌরভ মনে করেন, আকিব নবি দ্রুতই জাতীয় দলে সুযোগ পেতে পারেন। এমনকি আসন্ন ইংল্যান্ড সফরের দলেই তাঁকে দেখার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। প্রতিকূল পরিস্থিতির মধ্যে জম্মু-কাশ্মীরের এই সাফল্য ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করল। কামরান ইকবালের অনবদ্য ব্যাটিং এবং বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় এখন শুধু সময়ের অপেক্ষা চ্যাম্পিয়ন হওয়ার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *