শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: অনলাইনে ও অফলাইনে নাম যাচাইয়ের সুযোগ

শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: অনলাইনে ও অফলাইনে নাম যাচাইয়ের সুযোগ

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শনিবার পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। ভোটাররা নিজেদের নাম এবং তথ্য সংশোধনের স্থিতি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, মুখ্য নির্বাচনী আধিকারিকের পোর্টাল এবং ‘ইসি নেট’ অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করতে পারবেন।

অনলাইনের পাশাপাশি অফলাইনেও নাম দেখার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি বুথ স্তরের আধিকারিকের (বিএলও) কাছে তালিকার হার্ড কপি থাকবে, যেখান থেকে সাধারণ মানুষ সরাসরি তথ্য জানতে পারবেন। এছাড়া আটটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও এই তালিকার সফট কপি তুলে দেওয়া হবে। স্বচ্ছতা বজায় রাখতে কমিশন জেলাভিত্তিক অনুসন্ধানের সুবিধাও নিশ্চিত করেছে।

প্রকাশিতব্য এই তালিকায় নামগুলি ‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ এবং ‘নিষ্পত্তি হয়নি’—এই তিনটি শ্রেণিতে বিভক্ত থাকবে। প্রায় ৬ লক্ষ অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং নতুন ১ লক্ষ ২০ হাজার আবেদনকারীর নাম অনুমোদিত তালিকায় যুক্ত হয়েছে। যাদের যাচাই প্রক্রিয়া এখনও চলছে, তাদের নাম ‘Under Adjudication’ বিভাগে রাখা হবে এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি তালিকায় তা প্রকাশিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *