বলিভিয়ায় বিধ্বস্ত অর্থবাহী বিমান, ১৫ জনের মৃত্যু ও ৩০ জন আহত
February 28, 20268:14 am

বলিভিয়ার এল অল্টো শহরে শুক্রবার এক অর্থবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ৩০ জন। ব্যস্ত রাস্তায় বিমানটি আছড়ে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানটি নতুন ছাপানো নোট বহন করছিল বলে জানা গেছে।
বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে টাকা কুড়ানোর হিড়িকে ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। দুর্ঘটনার তীব্রতায় বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে উদ্ধারকার্যের চেয়ে টাকা কুড়ানোর ব্যস্ততা ছিল উদ্বেগজনক।
প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটি নাকি মানবিক ভুল, তা স্পষ্ট নয়। বলিভিয়ানা ডে এভিয়েশন বিমানটির মালিকানা অস্বীকার করেছে। বর্তমানে উদ্ধারকাজ চলছে এবং ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।