কলকাতায় টিম ইন্ডিয়া: ইডেনে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক

কলকাতায় টিম ইন্ডিয়া: ইডেনে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক

মরণবাঁচন ম্যাচ খেলতে শুক্রবার কলকাতায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। বিকেলে বিমানবন্দরে নামার পর কোচ গৌতম গম্ভীরসহ পুরো দল শহরের সায়েন্স সিটির উল্টোদিকের হোটেলে উঠেছেন। রবিবার ইডেনে হতে চলা এই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিতে শনিবারই মাঠে নামবেন সূর্যকুমাররা। কোচ গম্ভীরের কালীঘাটে পুজো দেওয়ার পরিকল্পনা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি, তবে অনুশীলনের আগে তিনি মন্দিরে যেতে পারেন বলে জানা গেছে।

ইডেন গার্ডেন্সে দর্শকদের জন্য থাকছে বিনোদনের বিশেষ ব্যবস্থা। লেজার শো এবং দেশাত্মবোধক গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখার পরিকল্পনা নিয়েছে আয়োজকরা। বিশেষ করে, একটি বাংলা গান ও ‘ধুরন্ধর’ সিনেমার গানের পাশাপাশি ‘বন্দে মাতরম’ স্লোগানে মুখরিত হবে স্টেডিয়াম।

শনিবার সন্ধ্যায় অনুশীলন করবে ভারতীয় দল। পিচের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মাঠ পরিদর্শন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও সুজন মুখোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *