আইপিএলের সূচি নিয়ে অনিশ্চয়তা: ভোট আবহে ২৮ মার্চ শুরুর সম্ভাবনা

আইপিএলের সূচি নিয়ে অনিশ্চয়তা: ভোট আবহে ২৮ মার্চ শুরুর সম্ভাবনা

আগামী ২৮ মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে এবং ৩১ মে ফাইনাল ম্যাচের দিন ধার্য করা হয়েছে। যদিও চূড়ান্ত সূচি এখনো ঘোষিত হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রের খবর, আইপিএল গভর্নিং কাউন্সিলের আসন্ন বৈঠকেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগের ঘোষণা অনুযায়ী ২৬ মার্চের পরিবর্তে দুই দিন পিছিয়ে সূচি নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সূচি চূড়ান্ত করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আসাম, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা না করায় সূচি প্রকাশে দেরি হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড এবং রাজস্থান রয়্যালসের ভেন্যু হিসেবে গুয়াহাটির গুরুত্ব থাকায় নির্বাচনী নির্ঘণ্টের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আয়োজকদের।

অতীতের অভিজ্ঞতায় লোকসভা বা বিধানসভা নির্বাচনের সময় আইপিএল হলে সাধারণত দুই ধাপে সূচি প্রকাশ করা হয়। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ কর্নাটক সরকারের সাথে উদ্বোধনী ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চালাচ্ছে। বেঙ্গালুরুতে ম্যাচ আয়োজন সম্ভব না হলে নভি মুম্বই, রায়পুর বা পুণেকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *