মাঝসমুদ্রে নাবিক নিখোঁজ বা মৃত্যু হলে পরিবার কীভাবে পাবে আর্থিক সাহায্য? বড় ঘোষণা জাহাজ মন্ত্রকের

মাঝসমুদ্রে নাবিক নিখোঁজ বা মৃত্যু হলে পরিবার কীভাবে পাবে আর্থিক সাহায্য? বড় ঘোষণা জাহাজ মন্ত্রকের

শুক্রবার কলকাতায় কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের বিশেষ অনুষ্ঠানে নাবিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ একগুচ্ছ পদক্ষেপের কথা জানানো হয়েছে। সমুদ্রে কর্মরত অবস্থায় কোনো নাবিক প্রাণ হারালে, নিখোঁজ হলে কিংবা গুরুতর আহত হলে তাঁর পরিবার ঠিক কীভাবে এবং কত দ্রুত আর্থিক ক্ষতিপূরণ ও বিমার সুবিধা পাবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে এই অনুষ্ঠানে জানানো হয় যে, ভারতীয় নাবিকদের মর্যাদা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই উদ্যোগের অংশ হিসেবে পাটনায় নতুন ‘মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট’ ও ‘আউটরিচ সেন্টার’ উদ্বোধন করা হয়েছে, যার ফলে বিহার ও পার্শ্ববর্তী এলাকার নাবিকরা নথিপত্র সংক্রান্ত কাজ এবং অভিযোগ জানানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।

একইসঙ্গে কলকাতায় ‘নাবিক গৃহ সমিতি’ ও ‘মেরিন ক্লাব’-এর আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে নাবিকদের মজুরি কাঠামো এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। দিনের শেষে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের আয়োজনে গঙ্গার তীরে ‘ও নদীরে’ শীর্ষক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *