এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বিচারব্যবস্থার দুর্নীতির হদিস, সুপ্রিম কোর্টের তোপে ব্যাকফুটে কেন্দ্র

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বিচারব্যবস্থার দুর্নীতির হদিস, সুপ্রিম কোর্টের তোপে ব্যাকফুটে কেন্দ্র

অষ্টম শ্রেণির সমাজ বিজ্ঞান পাঠ্যবইয়ে বিচারব্যবস্থার দুর্নীতি সংক্রান্ত অধ্যায় ঘিরে তোলপাড় দেশ। খোদ সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে নতিস্বীকার করল কেন্দ্রীয় সরকার। ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। তবে বিতর্ক থামার বদলে এনসিইআরটি-র নয়া সাফাইয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, বই প্রকাশের আগে প্রতিটি অধ্যায় আইনজ্ঞদের দিয়ে খতিয়ে দেখার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। এই যুক্তিতেই দায় এড়ানোর চেষ্টা করছে সংশ্লিষ্ট মন্ত্রক। বিশেষজ্ঞ দলে আইনজীবী থাকা সত্ত্বেও কীভাবে এমন ‘বিস্ফোরক’ তথ্য প্রকাশিত হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এদিকে এই ইস্যুকে হাতিয়ার করে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী শিবির। কংগ্রেসের দাবি, এটি আরএসএসের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা। জয়রাম রমেশ প্রধানমন্ত্রীর ক্ষোভপ্রকাশকে ‘লোক দেখানো’ বলে কটাক্ষ করেছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও সুর চড়িয়ে একে বিজেপির ‘সার্কাস’ বলে অভিহিত করেছেন। গোটা ঘটনায় এখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *