পিছিয়ে গেল আইপিএলের সূচি: ২৮ মার্চ থেকে শুরু টুর্নামেন্ট

পিছিয়ে গেল আইপিএলের সূচি: ২৮ মার্চ থেকে শুরু টুর্নামেন্ট

আইপিএলের শুরুর দিনক্ষণ পরিবর্তিত হচ্ছে। আগে ২৬ মার্চ প্রতিযোগিতা শুরুর সম্ভাবনা থাকলেও, এখন তা পিছিয়ে ২৮ মার্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল হবে ৩১ মে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

এবারের সূচি পরিবর্তনের নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসামের বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলিতে ভোটের দিনক্ষণ মাথায় রেখে আয়োজকদের সূচি নির্ধারণ করতে হচ্ছে। ফলে গভর্নিং কাউন্সিলকে ভেন্যু ও ম্যাচের দিন নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে।

আগামী সপ্তাহে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সূচি নির্ধারিত হবে। পাশাপাশি, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের সংস্কার ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে ম্যাচ আয়োজনের বিষয়টিও সেখানে আলোচিত হওয়ার কথা। অতীতেও নির্বাচনের কারণে আইপিএলের সূচিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *