হাওড়ায় প্রোমোটার খুনের তদন্তভার সিআইডির, হস্তান্তর কেস ডায়েরি

হাওড়ায় প্রোমোটার খুনের তদন্তভার সিআইডির, হস্তান্তর কেস ডায়েরি

হাওড়ায় প্রোমোটার শফিক খান খুনের তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হচ্ছে। শুক্রবার রাতের মধ্যেই হাওড়া সিটি পুলিশ প্রয়োজনীয় কেস ডায়েরি ও নথিপত্র রাজ্য গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করছে। নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতেই পুলিশ প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।

হত্যাকাণ্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত হারুন ও রোহিত এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে হাওড়া পুলিশের চারটি দল তল্লাশি চালাচ্ছে, যার একটি দল ভিনরাজ্যেও হানা দিয়েছে। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও অভিযুক্তদের নাগাল পেতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত হারুন ও শফিকের মধ্যে ‘ভাঙা বালতি’ নামক একটি অনলাইন প্রতারণা চক্রের আর্থিক বিবাদ ছিল। এই লেনদেনের বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *