চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ পড়ল বাঁকুড়ায়

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ পড়ল বাঁকুড়ায়

প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। অফলাইনে জেলার বিভিন্ন প্রান্তে এই তালিকা পৌঁছাতে শুরু করতেই সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে তালিকার পরিসংখ্যান সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।

ভোটের আগেই বড় কোপ

সূত্রের খবর অনুযায়ী, নতুন তালিকায় ব্যাপক কাটছাঁট করা হয়েছে। শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম। বাঁকুড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইতিমধ্য়েই এই তালিকা টাঙানো হয়েছে।

তালিকায় নেই উত্তর কলকাতার হাজার হাজার ভোটার

কেবল জেলা নয়, খাস কলকাতাতেও বাদ পড়ার সংখ্যাটা বেশ চমকপ্রদ। খবর মিলছে যে, উত্তর কলকাতা থেকে প্রায় ১৭ হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে। ধাপে ধাপে রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও এই তালিকা পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

অনলাইনে কখন মিলবে তালিকা

বর্তমানে বিভিন্ন সরকারি দফতরে অফলাইনে এই তালিকা দেখা গেলেও, ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইনে এখনও তা আপডেট করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রে খবর, খুব শীঘ্রই অনলাইনেও ভোটাররা তাদের নাম যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *