বিয়ের রাতেই বরের হাতে কনের ধারালো অস্ত্রের কোপ, সকালে যা দেখলেন পরিজনরা তাতে উড়ল ঘুম

বিয়ের রাতেই বরের হাতে কনের ধারালো অস্ত্রের কোপ, সকালে যা দেখলেন পরিজনরা তাতে উড়ল ঘুম

হাথরাস: উত্তরপ্রদেশের হাথরাস জেলায় এক রোমহর্ষক ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ২১ ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ে হয়েছিল নগলা বস্তি এলাকার এক যুবকের। ২২ ফেব্রুয়ারি কনে শ্বশুরবাড়িতে পা রাখেন। কিন্তু বিয়ের রাতের আনন্দ বদলে যায় আতঙ্কে।

রক্তাক্ত বাসর রাত

স্বামীর অভিযোগ, বিয়ের রাতে স্ত্রীর কাছে যেতেই তিনি মেজাজ হারান এবং আচমকা ধারালো অস্ত্র দিয়ে বরের হাতে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় যুবকটি চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসেন। পরদিন কনের বাড়ির লোকজনকে ডেকে বিষয়টি জানানো হলেও মিটমাট হয়নি।

লুঠপাট চালিয়ে চম্পট

বিয়ের তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখেন বাড়িতে নতুন বউ নেই। সেই সঙ্গে আলমারি থেকে গায়েব হয়ে গেছে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা। পরিবারের সন্দেহ, রাতের খাবারে কোনো মাদকদ্রব্য মিশিয়ে সবাইকে অচৈতন্য করে দিয়েছিলেন ওই তরুণী।

পুরোনো প্রেম না কি পরিকল্পিত ছক?

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এক আত্মীয়ের সঙ্গে ওই তরুণীর আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের দাবি, সেই প্রেমিকের সাহায্যেই গয়না নিয়ে পালিয়েছেন তিনি। পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত তরুণীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *