মোমবাতি বেচে ৬৩ কোটি টাকা আয়! চিনা সুন্দরীর আজব ব্যবসার রহস্য ফাঁস

মোমবাতি বেচে ৬৩ কোটি টাকা আয়! চিনা সুন্দরীর আজব ব্যবসার রহস্য ফাঁস

চীনের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লি জুওফান সাধারণ মোমবাতিকে ‘অলৌকিক’ বা ‘উইশ ক্যান্ডেল’ হিসেবে প্রচার করে হাতিয়ে নিয়েছেন প্রায় ৬৩ কোটি টাকা। রাশিয়ার একটি রিয়ালিটি শো-তে অংশ নিয়ে নিজেকে ভবিষ্যৎদ্রষ্টা ও অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে দাবি করেন তিনি। এরপর চিনে ফিরে অনুগামীদের লক্ষ্য করে শুরু করেন এই রমরমা ব্যবসা।

অবিশ্বাস্য বিজনেস মডেল

লি দাবি করতেন, তার তৈরি বিশেষ মোমবাতি জ্বালালে হারানো প্রেম ফিরে আসবে, কর্মজীবনে উন্নতি হবে এবং রাতারাতি ভাগ্য বদলে যাবে। ক্রিস্টাল, শুকনো ফুল ও এসেনশিয়াল অয়েল দিয়ে সাজানো একেকটি মোমবাতির দাম হাঁকা হতো ৩৪ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। এই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য সামলাতে তার নিজস্ব একটি দলও ছিল।

পুলিশের জালে ‘মোমবাতি রানী’

এক গ্রাহক প্রায় ৭০ হাজার টাকা খরচ করেও কোনো ফল না পেয়ে পুলিশের দ্বারস্থ হলে বেরিয়ে আসে আসল সত্যি। তদন্তে দেখা যায়, স্রেফ ধাপ্পাবাজি দিয়ে তিনি ৫০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৬৩ কোটি টাকা) আত্মসাৎ করেছেন। বর্তমানে লি জুওফান পুলিশের হেফাজতে এবং তার ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক অস্থিরতা ও অন্ধবিশ্বাসের সুযোগ নিয়েই রমরমিয়ে চলছে এই ডিজিটাল প্রতারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *