ভোটের আগে চা শ্রমিকদের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

ভোটের আগে চা শ্রমিকদের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

আসামে ভোটের হাওয়া বইতেই চা বাগানগুলোতে খুশির জোয়ার। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চা শ্রমিকদের দৈনিক মজুরি একধাক্কায় ৩০ টাকা বাড়িয়ে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ১ এপ্রিল থেকেই কার্যকর হতে চলেছে এই বর্ধিত মজুরি।

সরকারের এই সিদ্ধান্তকে চা বলয়ে মাস্টারস্ট্রোক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সম্প্রতি মন্ত্রিসভা তিনটি শ্রমিক সংগঠনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসেছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কেন্দ্র যেহেতু নতুন শ্রম আদালত গঠন করেছে, তাই আগামী ৬ মাস পর সেই আদালতের নির্দেশিকা মেনেই চূড়ান্ত মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। তবে চা মজদুর সঙ্ঘের জোরালো দাবির কথা মাথায় রেখে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আপাতত এই ৩০ টাকা বৃদ্ধির পথে হাঁটল সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *