মমতা নয় চলবে ভাইপো সরকার! অভিষেকের গড়ে দাঁড়িয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি শাহের

মমতা নয় চলবে ভাইপো সরকার! অভিষেকের গড়ে দাঁড়িয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি শাহের

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে দাঁড়িয়ে আজ রাজ্য রাজনীতিতে বড়সড় তোলপাড় ফেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের দ্বিতীয় দফার ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধন করতে গিয়ে সরাসরি তৃণমূলের দুর্নীতির শাসন উপড়ে ফেলার ডাক দেন তিনি।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক বলে পরিচিত এই এলাকায় দাঁড়িয়ে শাহ সরাসরি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখেন, “আপনারা যদি আবার TMC-কে ভোট দিয়ে জেতান, তবে রাজ্যে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে না, চলবে ভাইপো-সরকার। আপনারা কি সত্যিই তা চান?”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভা ভোটের আগে মথুরাপুরের মাটি থেকে শাহের এই ‘ভাইপো সরকার’ কটাক্ষ শাসক শিবিরের ওপর কতটা চাপ সৃষ্টি করে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *