নেতানিয়াহুর দপ্তরে ইরানের ভয়াবহ মিসাইল হামলা! মৃত্যুপুরী ইজরায়েল কি তবে পতনের পথে

নেতানিয়াহুর দপ্তরে ইরানের ভয়াবহ মিসাইল হামলা! মৃত্যুপুরী ইজরায়েল কি তবে পতনের পথে

তেল আভিভ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার এক ভয়ঙ্কর মোড় নিল। ইরানের দাবি অনুযায়ী, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খাস দপ্তরে আছড়ে পড়েছে তাদের শক্তিশালী ‘খাইবার’ মিসাইল। ইজরায়েলের হৃদপিণ্ডে এই সরাসরি হানায় কেঁপে উঠেছে গোটা বিশ্ব। অন্যদিকে, আমেরিকার আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজেও হামলার দাবি করেছে তেহরান।

ইজরায়েল এবং আমেরিকার যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এবং তাঁর পরিবারের চার সদস্যের মৃত্যুর খবর ঘিরেই রণক্ষেত্র হয়ে উঠেছে দুই দেশ। খামেনেইর মৃত্যুর বদলা নিতে এবার ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ফতোয়া জারি করেছে ইরান। যুদ্ধের তৃতীয় দিনে ইরানের পাল্টা মারে ইজরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। যদিও নেতানিয়াহুর দপ্তরে হামলার খবরটি অস্বীকার করেছে তেল আভিভ, তবে ইরানের হুঙ্কার— নেতানিয়াহুর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *