বন্ধু দেশের গোলায় মাঝআকাশে ছারখার মার্কিন যুদ্ধবিমান এফ-১৫

বন্ধু দেশের গোলায় মাঝআকাশে ছারখার মার্কিন যুদ্ধবিমান এফ-১৫

ইরানের হামলা নয় বরং খোদ মিত্রদেশ কুয়েতের গোলায় ধ্বংস হলো আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৫। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। পেন্টাগন জানিয়েছে, ভুলবশত নিজেদের বন্ধু দেশের হামলাতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

মাঝআকাশে বিস্ফোরণ ঘটার পর প্রায় ৩০ সেকেন্ড ধরে চক্কর কেটে মাটিতে আছড়ে পড়ে মার্কিন বিমানটি। ইরানের সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ এই ধ্বংসলীলার ভিডিও প্রকাশ করার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছিল। তবে স্বস্তির খবর এটাই যে, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগেই পাইলটরা সুরক্ষিতভাবে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। পেন্টাগনের দাবি অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতার মাঝে ভুল বোঝাবুঝির জেরেই কুয়েতের সেনা তিনটি মার্কিন বিমানে গুলি চালিয়ে দেয়।

গত শনিবার থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ। ইরান ও ইজরায়েলের পাল্টাপাল্টি হামলায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে তেহরানসহ একাধিক অঞ্চল। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিশোধের আগুন জ্বলছে গোটা আরবে। রবিবার আমেরিকার বিশালাকার রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এ চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান রিভলিউশনারি গার্ড। যদিও সেই ক্ষয়ক্ষতির বিষয়ে ওয়াশিংটন এখনও মুখ খোলেনি। তবে ‘শত্রু’ ইরানের বদলে ‘বন্ধু’ কুয়েতের আঘাতে মার্কিন বিমান ধ্বংসের এই ঘটনা এখন পেন্টাগনের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *