রাজ্যে আরও ৪ জায়গায় ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধন করল BJP

রাজ্যে আরও ৪ জায়গায় ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধন করল BJP

রাজ্যের মসনদ দখলের লড়াইয়ে কোমর বেঁধে নামল বিজেপি। গতকাল মার্চের পয়লা তারিখে ৪টি সাংগঠনিক কেন্দ্রে ‘পরিবর্তন যাত্রা’র সূচনার পর আজ সোমবার আরও ৪টি গুরুত্বপূর্ণ এলাকায় রথ ছোটাল গেরুয়া শিবির। এদিন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে জনজোয়ার দেখা যায়। অন্যদিকে উত্তর ২৪ পরগনার উত্তপ্ত সন্দেশখালিতে পরিবর্তনের ডাক দিয়ে রথের চাকা ঘুরিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

বিজেপির এই মেগা কর্মসূচিতে আজ হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে সরগরম ছিল গোটা রাজ্য। হাওড়ার আমতায় হুঙ্কার ছেড়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উত্তরবঙ্গের ইসলামপুরে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন নবীন। মূলত আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতেই বিজেপির এই রথযাত্রা কর্মসূচি। রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছে দিয়ে ঘাসফুল শিবিরকে কড়া টক্কর দেওয়াই এখন পদ্ম শিবিরের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *