দোল পূর্ণিমা কি কাল নাকি পরশু? সঠিক তারিখ ও মাহেন্দ্রক্ষণ জেনে নিন
March 2, 20269:00 pm

বিশুদ্ধ ও গুপ্ত প্রেস পঞ্জিকার তথ্যানুসারে এ বছর দোল এবং হোলির দিনক্ষণ নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। পঞ্জিকা মতে, দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২ মার্চ বিকেলে এবং শেষ হচ্ছে ৩ মার্চ বিকেলে।
বাঙালি রীতি অনুযায়ী দোল পূর্ণিমা পালিত হবে ৩ মার্চ। অন্যদিকে, অবাঙালি মতে ২ মার্চ হোলিকা দহন এবং ৪ মার্চ হোলি উদযাপিত হবে। পঞ্জিকার সূক্ষ্ম সময়ের পার্থক্যের কারণে তিথি গণনায় এই ভিন্নতা দেখা দিয়েছে। তাই ক্যালেন্ডারের তারিখ দেখে নয়, বরং নিজের রীতি মেনে উৎসবের প্রস্তুতি নিন।