২০ হাজার কোটি হারিয়ে মাথায় হাত এডু-টেক সংস্থার!

২০ হাজার কোটি হারিয়ে মাথায় হাত এডু-টেক সংস্থার!

আইপিও বাজারে পা রাখার মাত্র ১০০ দিনের মাথায় বড়সড় বিপর্যয়ের মুখে এডু-টেক জায়ান্ট ফিজিক্সওয়ালা (PhysicsWallah)। হু হু করে কমছে সংস্থার বাজারমূল্য। শেয়ার দর আইপিও মূল্যের চেয়ে প্রায় ৪৫% নিচে নেমে যাওয়ায় কার্যত ধস নেমেছে বিনিয়োগে।

২০২৫ সালের নভেম্বরে ১০৩–১০৯ টাকার প্রাইস ব্যান্ডে শেয়ার বাজারে আত্মপ্রকাশ করেছিল অলখ পাণ্ডের এই সংস্থা। কিন্তু গত ২৬ ফেব্রুয়ারি শেয়ারদারে নজিরবিহীন পতন দেখা যায়। এর ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে বাজার থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা হারিয়েছে সংস্থাটি। বিশাল অঙ্কের এই লোকসানের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে এখন শেয়ার বিক্রির হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এডু-টেক সেক্টরে ফিজিক্সওয়ালার এই টালমাটাল অবস্থা এখন দস্তুরমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *