কেন হোলি এবং দোল উৎসব আলাদা?
March 3, 20269:32 am

দোল এবং হোলি দু’টো রঙের উৎসব হলেও এই দু’টি আলাদা আলাদা কারণে পালন করা হয়। দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালিত হয় রাধা ও কৃষ্ণের প্রেমের কাহিনির উপর ভিত্তি করে। হোলি প্রথম শুরু হয়েছিল ঝাঁসির বুন্দেলখণ্ডের আর্চ শহরে। মূলত হোলি পালন করা হয় নৃসিংহ অবতারের হাতে হিরণ্যকশপ বধ হওয়ার যে পৌরাণিক কাহিনি রয়েছে তার উপর ভিত্তি করে।