ইরান-আমেরিকা সংঘাত তুঙ্গে: ৫০০ মিসাইল ও ২ হাজার ড্রোনে পাল্টা হামলা ওয়াশিংটনের

ইরান ও আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তা ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরান এ পর্যন্ত ৫০০-র বেশি ব্যালিস্টিক মিসাইল এবং ২,০০০-এর বেশি ড্রোন ছুড়েছে। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করেছে এবং দেশটির অভ্যন্তরে প্রায় ২,০০০টি সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়েছে। বিশেষ করে তেহরানের কমান্ড সেন্টার ও এয়ার ডিফেন্স ব্যবস্থা লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে।
এই ভয়াবহ যুদ্ধে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেইসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন এয়ারবেস এবং ইজরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহরে আক্রমণ অব্যাহত রেখেছে। বর্তমানে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল থমকে যাওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। আমেরিকা ও ইজরায়েলি বাহিনী যৌথভাবে ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।