ঘনঘন সাইরেন, যখন তখন পড়ছে মিসাইল, শয়ে শয়ে মৃত্যু, কী অবস্থা মধ্যপ্রাচ্যের?

ঘনঘন সাইরেন, যখন তখন পড়ছে মিসাইল, শয়ে শয়ে মৃত্যু, কী অবস্থা মধ্যপ্রাচ্যের?

মধ্যপ্রাচ্যে রণক্ষেত্র ইরান ও ইজরায়েল শয়ে শয়ে মৃত্যুর মিছিল

ইরান ও ইজরায়েলের সংঘাত তীব্রতর হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত পাঁচ দিনে ইরানে ৭৮৭ জন এবং লেবাননে ৬০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে মার্কিন সেনাও রয়েছে। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজাতাবা খামেনেই দায়িত্ব নেওয়ার পর হামলা আরও জোরদার হয়েছে। আমেরিকা ও ইজরায়েল ইরানের প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার জবাবে ইরান মার্কিন দূতাবাস ও জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব থেকে কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। ফ্রান্সও ভূমধ্যসাগরে রণতরী মোতায়েন করেছে। এই উত্তেজনার মাঝে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ৪ মার্চ সংযুক্ত আরব আমিরশাহী থেকে আটটি বিশেষ বিমান পরিচালনা করবে স্পাইসজেট। অন্যদিকে, কাতার ও পাকিস্তানেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *