৬০ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় নির্বাচন কমিশন

৬০ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় নির্বাচন কমিশন

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) আওতায় প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়ার পর এখন নজর ঝুলে থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ‘বিবেচনাধীন’ ভোটারের দিকে। গত মঙ্গলবার পর্যন্ত মাত্র ৪ লক্ষ নামের নিষ্পত্তি হওয়ায় ৫৬ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি। এই প্রক্রিয়ার গতি বাড়াতে প্রতিবেশী রাজ্য থেকে ২০০ জন বিচারক আনা হচ্ছে। আগামী ১০ মার্চ সুপ্রিম কোর্টের শুনানিতে কমিশন এই পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট পেশ করবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, মালদহ ও মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি সংখ্যক নাম বিবেচনাধীন রয়েছে। এদিকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ভার্চুয়াল বৈঠক করবেন এবং আগামী সপ্তাহে কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার কথা রয়েছে। বুথ বিন্যাসে আপাতত কোনো পরিবর্তন না হলেও নিরাপত্তার স্বার্থে প্রথম দফায় ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছেছে। ১০ মার্চের আদালতের নির্দেশের ওপরই এখন রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *