স্বামীর ওপর অভিমান! ২৫টি ভিটামিন ট্যাবলেট খেলেন স্ত্রী, চাঞ্চল্য

স্বামীর ওপর অভিমান! ২৫টি ভিটামিন ট্যাবলেট খেলেন স্ত্রী, চাঞ্চল্য

মধ্যপ্রদেশের ছত্তরপুরের শান্তিনগর কলোনিতে এক গৃহবধূ স্বামীর ওপর রাগ করে ২৫টি ভিটামিন ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। জানা গেছে, হোলিকা দহনের সামগ্রী কেনার জন্য রেখা চৌহান তাঁর স্বামী অশ্বিনীকে বারবার ফোন করেন। কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকায় অশ্বিনী ফোন ধরতে না পারায় চরম ক্ষোভে এই কাণ্ড ঘটান রেখা।

তদন্তে উঠে এসেছে যে, রাগের মাথায় রেখা প্রথমে বাড়িতে বিষ খুঁজছিলেন। তা না পেয়ে হাতের কাছে থাকা ভিটামিন ওষুধের একটি পুরো পাতা একসঙ্গে খেয়ে ফেলেন তিনি। কিছুক্ষণ পর স্বামী বাড়ি ফিরে স্ত্রীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় জেলা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে চিকিৎসকরা সতর্ক করেছেন যে, একসঙ্গে বিপুল পরিমাণ ভিটামিন সেবন শরীরে গুরুতর জটিলতা তৈরি করতে পারে। তুচ্ছ কারণে এমন অসহিষ্ণু ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *