তৃণমূলে যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী
March 5, 20264:55 pm

তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র। আজ বৃহস্পতিবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্টের আইনজীবী সৌরভ। চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন তিনি। দিন কয়েক রাজ্যসভার জন্য তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর। এরপরই তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী।