রাজ্যপালের আকস্মিক পদত্যাগ: ভোটের আগে উত্তপ্ত বঙ্গ রাজনীতি
March 6, 20267:20 am

বাংলার রাজ্যপাল পদ থেকে বৃহস্পতিবার আচমকা ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্য়েই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যপালের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর এখন তুঙ্গে।
এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ভোটের আগে রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিতর্কের আবহে শুক্রবার দিনভর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। রাজ্যপালের এই ইস্তফা আসন্ন নির্বাচনে কোনো বিশেষ প্রভাব ফেলে কি না, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।