কিউই ঝড়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড, উচ্ছ্বসিত কেকেআর শিবির

কিউই ঝড়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড, উচ্ছ্বসিত কেকেআর শিবির

দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে চূর্ণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। ইডেনের মাঠে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন কিউই ওপেনার ফিন অ্যালেন। মাত্র ৩৩ বলে বিধ্বংসী সেঞ্চুরি পূর্ণ করে প্রোটিয়া বোলারদের দিশেহারা করে দেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে টিম সাইফার্ট ৩৩ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দুই উইকেট দখল করেছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

নিউজিল্যান্ডের এই ত্রয়ীর দাপুটে পারফরম্যান্সে খুশির হাওয়া কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আসন্ন আইপিএল মৌসুমে এই তিন তারকাকেই কেকেআর-এর জার্সিতে খেলতে দেখা যাবে। তাদের বর্তমান ফর্ম বেগুনি-সোনালী শিবিরের সমর্থকদের আশাবাদী করে তুলেছে। মেগা টুর্নামেন্টের ফাইনালের আগে কিউই ক্রিকেটারদের এই বিধ্বংসী মেজাজ আইপিএলের লড়াইয়ে কেকেআর-কে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছে ক্রিকেট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *