রাজ্যপালের পদত্যাগ নিয়ে সরব মুখ্যমন্ত্রী, অমিত শাহের সঙ্গে উত্তপ্ত কথোপকথন
March 6, 20267:41 am

রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের ইস্তফা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রের চাপেই এই আকস্মিক পদত্যাগ। ভোটমুখী বাংলায় এই পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন।
সূত্রের খবর, নির্বাচনের প্রাক্কালে রাজ্যপাল বদলের সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা বিষয়টি নিয়ে অমিত শাহের সঙ্গে কড়া ভাষায় কথা বলেন। ঠিক কীসের চাপে রাজ্যপালকে সরতে হলো, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট কৈফিয়ত চেয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।